আত্মঘাতী বোমা হওয়ার আর্জি কর্নাটকের মন্ত্রীর

0
110
ছবি সৌজন্যে : এক্স

পহেলগাঁওয়ে আবহে এবার কর্নাটকের আবাসন ও সংখ্যালঘু মন্ত্রী জামির আহমেদ খান জানিয়েছেন, তাঁর ইচ্ছা পহেলগাঁওয়ের বদলা নিতে আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানে গিয়ে হামলা করার!

সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি প্রমাণ করে দিতে চান, এদেশের মুসলিমদের সঙ্গে পাকিস্তানের কোনওরকম যোগ নেই। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, এখানে সকলেই ভারতীয়। এখানে সঙ্গে পাকিস্তানের কোনওরকম সম্পর্ক নেই। যুদ্ধ হলে তিনি প্রস্তুত।

কেন্দ্র তাঁকে মন্ত্রী হিসেবে পাঠাতেই পারে। তিনি সেখানে যাবেন এবং আত্মঘাতী বোমা নিয়েই যাবেন। রসিকতা করছেন না। যদি প্রয়োজন পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তাঁকে আত্মঘাতী বোমা দেন, শপথ করে বলছেন শরীরে বোমা বেঁধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন।