পদপিষ্টে বদলি কর্নাটকের গোয়েন্দাপ্রধান

0
111
ছবি সৌজন্যে : এক্স
কর্নাটকে পদপিষ্টের ঘটনায় গোয়েন্দাপ্রধান হেমন্ত নিম্বলকরকে বদলির নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অফিস। অন্যদিকে, বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে বরখাস্ত করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল প্রতিবাদ। হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ বি দয়ানন্দ লক্ষ লক্ষ মানুষ তাঁর পক্ষে সমর্থন জানিয়েছেন।
হেমন্ত নন, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব কে গোবিন্দরাজকেও বরখাস্ত করা হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনছে কনটিক হাইকোর্ট। রিপোট চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে।
ওই ঘটনায় সিআইডি তদন্ত করবে বলে আদালতে জানিয়েছে কর্নাটক সরকার। সিট গঠনের কথাও জানানো হয়েছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। কাউকে রেয়াত করা হবে না, আদালতে জানিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার।