গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ২৫ সাংসদকে খুনের হুমকি, গ্রেফতার করণী সেনার নেতা

    ২৫ সাংসদকে খুনের হুমকি, গ্রেফতার করণী সেনার নেতা

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ২৫ জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

    ঘটনাচক্রে, ওই কোটা কেন্দ্রেরই বিজেপি সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লা। খবর, ধৃত যুবকের নাম রাজ সিংহ। তিনি কট্টরপন্থী রাজপুত সংগঠন করণী সেনার একটি গোষ্ঠীর স্থানীয় নেতা। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিয়োতে ধৃত যুবক রাহুল গান্ধীসহ বিরোধী সাংসদের উদ্দেশে কটুকথা প্রয়োগের পাশাপাশি তাঁদের সরাসরি খুনের হুমকি দিয়েছিলেন। ভিডিয়োয় তাঁর অভিযোগ ছিল, বাজেট অধিবেশন পর্বে স্পিকার বিড়লাকে অপমান করেছেন রাহুল গান্ধীসহ ওই ২৫ জন বিরোধী সাংসদ। ভিডিয়োর রাজকে বলতে শোনা গিয়েছে,তাঁর বিশ্বাস রাহুল গান্ধীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। যদি আবার এমন ঘটনা ঘটে, তা হলে তাঁর বাড়িতে ঢুকে গুলি করা হবে।

    একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদের গ্রেফতার করা না হলে, তাঁদেরও খুন করা হবে বলেও ভিডিয়োয় হুমকি দিয়েছেন ধৃত যুবক।কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন,এখনও পর্যন্ত কোনও সংগঠনের সঙ্গে ধূতের যোগাযোগ প্রমাণিত হয়নি। তিনি করণী সেনার কোনও গোষ্ঠীর সদস্য কি না, তদন্ত করে দেখা হচ্ছে।