গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ওয়াইট হাউসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন 

    ওয়াইট হাউসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন 

    0
    244
    হোয়াইট হাউসের পরবর্তী সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছরের ক্যারোলিন লেভিট। প্রেসিডেন্টের দফতর থেকে এমনটাই জানানো হয়েছে।
    কমিউনিকেশন ডিরেক্টর পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্পের পুরনো সহযোগী স্টিভেন শিউং। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন এক জন দক্ষ ও দৃঢ়চেতা মানুষ। শিউং এবং গোর ২০১৬ সাল থেকে তাঁর বিশ্বস্ত উপদেষ্টা।প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বে ক্যারোলিন ছিলেন টিম ট্রাম্পের মুখপাত্র। স্টিভেন ২০১৬-র প্রেসিডেন্ট ভোটপর্ব থেকেই ট্রাম্পের সঙ্গী। তাঁদের পাশাপাশি ট্রাম্প শুক্রবার রাতে তাঁর আর এক ঘনিষ্ঠ, সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মিবর্গ দফতরের অধিকর্তা পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন।
    এর আগে গত শনিবার ট্রাম্প তাঁর প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে চিফ অফ স্টাফ নিয়োগ করেছিলেন। সুসি ওই পদে প্রথম মহিলা হিসাবে দায়িত্ব নেওয়ার ইতিহাস গড়েছেন।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া