গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ডুয়ার্সে কার্তিক-শ্রীলীলার রোম্যান্স

    ডুয়ার্সে কার্তিক-শ্রীলীলার রোম্যান্স

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আশিকি থ্রি সিনেমার জন্য নতুন লুকে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। আর, ডুয়ার্সের লিস নদীর চরে অনুরাগ বসুর ফ্রেমে শট দিতে দেখা গিয়েছে কার্তিককে।

    রাফ অ্যান্ড টাফ লুক। পরনে সাদামাটা পোশাক। আলুথালু চুল। পাগলপ্রেমী অবতারে বলিউড সুপারস্টারকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন পুষ্পা টু’র ,কিশিক খ্যাত শ্রীলীলা।যে দক্ষিণী সুন্দরীর সঙ্গে বর্তমানে কার্তিকের প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড। সেই অভিনেত্রীও পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে। বুধবার থেকেই পুরোদমে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অনুরাগ বসু। বাগরাকোট গ্রামপঞ্চায়েতের লিস নদী সংলগ্ন এলাকায় শুটিং হচ্ছে। বলিউড ছবির টিমের পাশাপাশি সকাল থেকেই শশব্যস্ত এলাকার মানুষজনও। অনুরাগ বসুর ফ্রেমে কার্তিকের সঙ্গে রোম্যান্টিক শট দিতে দেখা গিয়েছে শ্রীলীলাকে। শুটের অবসরে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। চলতি বছর কালীপুজোর মরশুমেই অনুরাগ বসুর আশিকি থ্রি মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি কার্তিক-শ্রীলীলার লুক,আশিকি লুকও বেশ প্রশংসিত হয়েছে। যদিও নির্মাতারা সিনেমার নাম এখনও ঘোষণা করেননি।উল্লেখ্য,আশিকি টু’তে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর জুটি বেশ সুপারহিট হয়েছিল। এবার সিক্যুয়েলের পালা। এদিকে অনেকদিন ধরেই আশিকি থ্রি সিনেমার কথা শোনা যাচ্ছিল বলিউডে। ফ্যান ফলোয়াররাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু হবে হবে করেও সিনেমার শুটিং শুরু হচ্ছিল না।এবার সেই অনিশ্চয়তা শেষ।পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ডুয়ার্সে আশিকি’র তৃতীয় ফ্র্যাঞ্চাইজির শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান, শ্রীলীলা।এর আগে অনুরাগ অবশ্য মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন।প্রতিশ্রুতি মাফিক দিন সাতেক আগেই তিনি রেইকি করতে পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে।

    জানা গিয়েছে,সিকিম, দার্জিলিং-সহ ডুয়ার্সের একাধিক জায়গায় আশিকি থ্রি ছবির শুটিং করবেন অনুরাগ বসু এবং কার্তিক আরিয়ান। এর মধ্যে চালসার অনতিদূরেই টিয়াবনের জঙ্গলে সদলবলে ক্যামেরায় চোখ রেখে লোকশন পরখ করতে দেখা গিয়েছে অনুরাগ বসুকে।