
অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রেফতার হতে পারেন। সেই নিয়ে আশঙ্কা রয়েছে কার্তিক মহারাজের। তবে ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান।
সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু’তিনটে লোক আছেন। তাঁরা গন্ডগোল পাকাচ্ছে। সে ব্যাপারে কার্তিক মহারাজ বলেছেন, তাঁর এত বড় ক্ষমতা যে তিনি ৪৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখবেন!
গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে তাঁর দাবি, উনি তাঁর কথা বলছেন। উনি তো প্রশাসনের সর্বময়কর্তা। চাইলেই উনি মুহুর্তের মধ্যে তাঁকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারেন। তবে এতে তিনি ভীত নন।








