কার্তিক পুজোর বিসর্জনে ধুন্ধুমার কৃষ্ণনগর

0
248
ছবি সৌজন্যে : নিজস্ব
কার্তিক পুজোর বিসর্জনে রণক্ষেত্র কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। বাঁশ লাঠি নিয়ে দুই বারোয়ারির সদস্যরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। জানা গিয়েছে বুধবার রাতে কৃষ্ণনগরে কার্তিক পুজোর বিসর্জন চলছিল।
সেই সময় কারা আগে যাবে তা নিয়ে কৃষ্ণনগর রাধানগরের একটি বারোয়ারি সদস্যদের সঙ্গে ঘোড়া পট্টি বারোয়ারির সদস্যদের মধ্যে গণ্ডগোল বাধে। মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
বাঁশ, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় লোকজন এবং কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দুই পক্ষকে হঠিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।