
অন্যান্যবারের মতন এবারও কার্তিক পুজোয় মেতে উঠেছে হুগলির বাঁশবেড়িয়া, চুঁচুড়া ও কাটোয়া। মহাদেব–পার্বতীর পুত্র, দেবসেনাপতি ভগবান কার্তিক দিয়ে সেজে উঠেছে একাধিক পুজো মণ্ডপ।
প্রায় ২০০ বছরের পুরাতন ১৫ ফুট উচ্চতা ও ৩০০ কেজি ওজনের প্রতিমা চুঁচুড়া তোলা ফটোকের কার্তিক পুজোর এবারের চমক। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে চুঁচুড়ার কার্তিক পুজো একসময় চুঁচুড়া ছিল ডাচদের অধীনে আর চন্দননগর ফরাসিদের। চুঁচুড়া ও চন্দননগরের সংযোগস্থলে যে ফটক বা গেট ছিল তা আজ নিশ্চিহ্ন প্রায়। কিন্তু জায়গাটির নাম আজ হয়েছে তোলা ফটোক। সেই স্থানেই আদি তোলা ফটোক শিবার্চ না সমিতির পরিচালনায় কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রায় ২০০ বছর ধরে। কার্তিক পুজো কাটোয়ার নিজস্ব উৎসব।
কাটোয়ার কার্তিক লড়াই দেখতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের একাংশ থেকে কয়েক লক্ষ দর্শনার্থী শহরে আসেন। এদিকে, উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথমবারের মতো পালিত হয়েছে সর্বজনীন কার্তিক পুজো।
