গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment কার্তিকের কীর্তি : গিটার দিয়ে মার ফ্যানকে

    কার্তিকের কীর্তি : গিটার দিয়ে মার ফ্যানকে

    0
    249
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কার্তিক আরিয়ান তাঁর লাভার বয় ইমেজের জন্যই বলিপাড়া তথা ফ্যান ফলোয়ার মহলে জনপ্রিয়। কিন্তু হঠাৎই নিজের ইমেজ বদলে একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন অভিনেতা। গ্যাংটকে শুটিং চলাকালীন আচমকাই এক ফ্যানকে গিটার দিয়ে বেধড়ক মারতে দেখা গিয়েছে তাঁকে।

    কার্তিকের সেই কীর্তিতে ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শোরগোল।সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয়ের দেখা যাচ্ছে অভিনেতা অনুরাগ বসুর আশিকি থ্রি-এর শুটিংয়ে ব্যস্ত। মঞ্চে গিটার হাতে গান গাইছেন।এবং সেই দৃশ্যই গ্যাংটকে ক্যামেরাবন্দি করছেন পরিচালক।কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে শুট চলাকালীন হঠাৎই মেজাজ হারান অভিনেতা।শুধু তাই নয় নিজের হাতের গিটারটি নিয়ে এক ব্যক্তিকে বারবার আঘাত করতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। শোনা যাচ্ছে, শুটিংয়ের অংশ হিসেবেই এমন কীর্তি ঘটিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান।ভাইরাল এই ভিডিও দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।কেউ কার্তিকের কীর্তি দেখে আশিকি থ্রি-কে অ্যানিম্যাল আর রকস্টার ছবির মিশেল বলছেন। আবার কারও মতে ছবিটিতে কার্তিকের চরিত্রে শাহিদ কাপুরের কবীর সিং’য়ের ছায়া রয়েছে। উল্লেখ্য,কিছুদিন আগেই কার্তিক আরিয়ান আর শ্রীলীলাকে নিয়ে পরিচালক অনুরাগ বসু শুরু করেছেন তাঁর নতুন ছবি আশিকি থ্রি-এর কাজ।উত্তরবঙ্গের ডুয়ার্সে শেষ হয়েছে ছবির প্রথমভাগের শুটিং পর্ব।

    চা বাগানের বুকে কার্তিক-শ্রীলীলার রসায়ন ইতিমধ্যেই দর্শক ফ্যান ফলোয়ারদের নজর কেড়েছে। এরই মধ্যে ছবির একটি টিজার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরেই চর্চা শুরু হয়েছে। কার্তিক আশিকি থ্রি-এ নতুন কী খেল দেখায়? এখন তারই অপেক্ষা।