
২৬ হাজার চাকরি বাতিলে শুক্রবার সরগরম রাজপথ। এবিভিপি এবং বিজেপির বিক্ষোভে উত্তাল হয়েছে সল্টলেকের করুণাময়ী।
প্রথমে বিজেপি এবং পরে এবিভিপি। চাকরি বাতিলের দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। এই দাবিতে বিজেপি এসএসসি ভবন অভিযানের চেষ্টা করতে বাধা দেয় পুলিশ। এরপরেই করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধ যায়। একই ইস্যুতে এবিভিপির বিকাশ ভবন অভিযানেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভের আঁচ ছড়ায় এবিভিপির বিকাশ ভবন অভিযানেও। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারাও পথে নামে। বিকাশ ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবিভিপির সদস্যরা। চাকরি বাতিলের আঁচ ছড়িয়েছে জেলাতেও।
বাঁকুড়ার মাচানতলা, নদিয়ার হাঁসখালিতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আসানসোলের ডিআই অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি।
