কসবার ঘটনা সামাজিক ব্যাধি: সায়ন্তিকা

0
261
ছবি সৌজন্যে : নিজস্ব

কসবায় ল’কলেজে যা ঘটেছে, সেটা সামাজিক ব্যাধি। মাহেশে জগন্নাথ দর্শনে গিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায় এই ধরণের ঘটনায় কলেজ, হাসপাতাল, কিংবা মন্দির বলে নয়, যেকোনও জায়গায় ঘটতে পারে। এটা ব্যক্তি মানসিকতার ওপর নির্ভর করে, স্থান, কাল, পাত্র দেখে এসব ঘটনা ঘটে না। তিনি আরও বলেছেন অপরাজিতা বিল রাষ্ট্রপতি তাড়াতাড়ি পাস করে দিলে যারা এই ঘটনায় দোষী তাদের দ্রুত শাস্তি দেওয়া যাবে।

যদি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, সেক্ষেত্রে এই অপরাধ হয়ত কমতে পারে।