
আর জি করকাণ্ডে পশ্চিমবঙ্গের মানহানি হয়েছে, আবার বাংলার মেয়ে বর্বরতার শিকার হয়েছেন। কসবাকাণ্ডে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি বলেছেন এমন ধরণের ঘটনায় তিনি বিচলিত। খোঁচা দিয়ে বলেছেন কখন দিদি বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেবেন কে জানে। এখন নির্যাতিতার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি, কবে হবে জানা নেই। ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন কলেজের মধ্যে এমন ঘটনা দেশকে প্রভাবিত করেছে। শিক্ষাক্ষেত্রের কী হাল করেছে এই সরকার।
শেষে তিনি বলেছেন দিদি এবং তাঁর সরকারের গুন্ডারা এটা ভুলে যেন না যান, যে এরাজ্যের জনতাই ওদের শিক্ষা দেবে। বিরোধীদলের তরফে বিধানসভায় ইস্যু তোলা হবে।
