গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News হোটেলের জন্য গাইডলাইন তৈরি হচ্ছে, ইঙ্গিত সিপি-র

    হোটেলের জন্য গাইডলাইন তৈরি হচ্ছে, ইঙ্গিত সিপি-র

    0
    70
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পার্ক স্ট্রিটের পর কসবা, বারবার হোটেলের রুমে দেহ উদ্ধারের ঘটনায় এবার গাইডলাইন আনছে পুলিশ। এমনটাই জানিয়েছেন সিপি মনোজ ভর্মা।

    তিনি জানিয়েছেন এরআগে পার্কস্ট্রিটের ঘটনায় ওড়িশা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কসবার তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে। বারবার এমন ঘটনা কিভাবে আটকানো যায় তা নিয়ে আলোচনা চলছে। হোটেল ওনারদের সতর্কতার গাইডলাইন দেওয়া হবে। যাতে পরবর্তীকালে এধরণের ঘটনা আটকানো যায়।

    গত মাসে পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাট থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা রাহুল লাল নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। খুনের অভিযোগে শক্তিকান্ত বেহার, সন্তোষ বেহার নামে দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল।