
কসবা ল’ কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আরও দুই মামলায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২৩ সালে মারপিট ও শ্লীলতাহানির একটি মামলায় গ্রেফতার হয়েছে মনোজিৎ।
এছাড়া ২০২৪ সালের মারপিট ও সংঘর্ষের অপর একটি মামলাতেও মনোজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, পুলিশের খাতায় সব মিলিয়ে অন্তত বারোটি মামলা রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে।
এদিকে এই মামলায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, যদি ওই বারোটি মামলায় আগে অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হত, তাহল এইদিনটা দেখতে হত না। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়ের আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় ও পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৫ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।




