গীতা ছুঁয়ে শপথ নিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ

0
145
ছবি সৌজন্যে : এক্স
গীতা ছুঁয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ কাশ। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউসের ইইওবি ভবনে ভারতীয় চুক্তি কক্ষে কাশের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান পরিচালনা করেছেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে শপথগ্রহণের সময়ে গীতার উপরে হাত রেখেছিলেন কাশ। ট্রাম্প বলেছেন, কাশকে আমি পছন্দ করি। এই কাজের দায়িত্ব উনি পান, তিনি চেয়েছিলেন। তার অন্যতম কারণ হল, এফবিআইয়ের সমস্ত এজেন্ট ওঁকে ভীষণ সম্মান করেন। এই পদের জন্য উনিই সবচেয়ে উপযুক্ত। শপথের অনুষ্ঠানে কাশ’কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। গুজরাটের আনন্দ জেলার ভদ্রন গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। ৭০-৮০ বছর আগে তাঁর পরিবার উগান্ডায় চলে গিয়েছিলেন। সেখান থেকে আমেরিকায় গিয়ে তাঁরা থিতু হন। এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন কাশ। আমেরিকার সেনেটে ভোটাভুটির মাধ্যমে তাঁর নির্বাচন হয়। ৫১-৪৯ ভোটে জেতেন কাশ।
এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে কাশের নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিলেন দু’জন রিপাবলিকান সেনেটর। তাঁদের বক্তব্য, মার্কিন গোয়েন্দা সংস্থার মাথায় এমন কাউকে বসানো উচিত, যিনি অরাজনৈতিক।