গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata জঙ্গি হামলার প্রতিবাদে পথে বিশ্ব হিন্দু পরিষদ

    জঙ্গি হামলার প্রতিবাদে পথে বিশ্ব হিন্দু পরিষদ

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে এবার পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিলে সাধু, সন্ন্যানী থেকে সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন।
    নিহত বিতান অধিকারীর ছবি হাতে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে ভিএইচপি সদস্যদের। মিছিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ওঠে। ক্ষোভের সুরে বলতে শোনা যায় সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, সেটা যেন কেউ দুর্বলতা না ভাবে। শিয়ালদহ থেকে মিছিল কলেজ স্কোয়ারে যায়। সেখানেও জমায়েত ছিল সদস্যদের।
    এবার দুটো মিছিল এক হয়ে ধর্মতলার দিকে এগোয়। এদিকে হাওড়া এবং বেহালাতেও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন।