
কাশ্মীরের সংঘাত নয়, জঙ্গি হানা, বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে সন্ত্রাস নিয়ে এভাবেই পাকিস্তানের মুখোশ টেনে খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি সাফ বলেছেন, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করেছে ভারত, যেগুলি বহু বছর ধরে সন্ত্রাসবাদকে ভারতের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টায় এক ধরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জয়শংকর সাফ জবাব দেন, প্রথমত, এটি কাশ্মীরে সংঘাত ছিল না, এটি ছিল একটি সন্ত্রাসী হামলা।
ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর, ইউরোপের বুকে সাফ জানিয়ে দিয়েছেন, একটি সন্ত্রাসী হামলা যা কেবল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলকেই লক্ষ্য করে চালানো হয়নি, বরং ভারতের অন্যান্য অংশকেও লক্ষ্য করে চালানো হয়েছে
