কাশ্মীর ভারতের অংশ, রাষ্ট্রসংঘে ভারত

0
197
ছবি সৌজন্যে : এক্স
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রসঙ্ঘে ফের পাকিস্তানকে বিঁধে এমনই দাবি করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ।
পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে গুরুতর এবং চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে।
তিনি বলেছেন, পাকিস্তানের উচিত চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা। পি হরিশ বলেছেন, পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে গুরুতর এবং চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুক, যেখানে জনগণ পাকিস্তানের সামরিক দখলদারিত্ব, দমন-পীড়ন, বর্বরতা এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করছে।