
জম্মু-কাশ্মীর এখন সম্পূর্ণ সুরক্ষিত, ভয় পাবেন না, কলকাতায় এসে পর্যটকদের উদ্দেশ্য ফের সেই আর্জিই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কলকাতায় এসে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তিনি ফাঁকা জম্মু-কাশ্মীরকে প্রোমোট করতে আসেননি। এসেছেন কাশ্মীরের পর্যটনকে আবার গতি দিতে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু আতঙ্ক তৈরি করেছিল।
মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরা। মুখ্যমন্ত্রী ওমরের কথায়, ২০২৫ সাল সহজ নয়। সেই হামলার আগে জম্মু-কাশ্মীরকে প্রমোট করতে হত না। কারণ তখন কাশ্মীর পর্যটনের সর্বোচ্চ শিখরে ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তিনি বলেছেন, মানুষের মধ্যে এখনও আতঙ্ক আছে। কিন্তু এবার অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ গিয়েছেন।
তাঁরা ফিরে এসে বলুন, তাঁরা কি নিজেকে নিরাপদ ভাবেননি? কাশ্মীরের হোটেলগুলোও সেই আতঙ্কে ছিল অনেকদিন ফাঁকা। কিন্তু এখন ফের পর্যটক আসতে শুরু করেছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। জঙ্গিদের খুঁজে বের করার জন্য চলছে তল্লাশি। যাতে সাধারণ মানুষের বা পর্যটকদের এলাকায় কোনওভাবে তারা ঢুকতে না পারে, সেটাই প্রথম কাজ।
