কাশ্মীর সমস্যা, সিন্ধু চুক্তি নেহরুর ভুল: স্বরাষ্ট্রমন্ত্রী

0
183
ছবি সৌজন্যে : এক্স
অতীতে সর্দার বল্লভভাই প্যাটেলের ঘোরতর আপত্তি সত্ত্বেও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একতরফা সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন। অপারেশন সিঁদুর নিয়ে কংগ্রেসকে লোকসভায় একহাত নিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর দাবি, কংগ্রেসের ভুলেই যাবতীয় সমস্যার সূত্রপাত। সেইসময় বিভাজন খারিজ করলে না পাকিস্তান থাকত না এত সমস্যা হত। সংসদে সোমবার বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন কেন পাক অধিকৃত কাশ্মীর দখল না করে যুদ্ধ থামানো হয়েছে।
সেই প্রসঙ্গে তুলে কংগ্রেসের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, কংগ্রেসের আমলেই ১৯৬০ সালে পাকিস্তানকে সিন্ধুর ৮০ শতাংশ জল দেওয়া হয়েছিল। ১৯৭১ সালে সিমলা চুক্তির সময় কংগ্রেসই পাক অধিকৃত কাশ্মীরের কথা ভুলে গিয়েছিল। যদি তখন অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়া হত, তাহলে এখন অভিযান চালানোর প্রয়োজন পড়ত না।