গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports কাশ্মীর : পাকিস্তানের সঙ্গে আর সিরিজ নয়

    কাশ্মীর : পাকিস্তানের সঙ্গে আর সিরিজ নয়

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট খেলবে না ভারত। এ কথা আবারো জোর দিয়ে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ,বিসিসিআই-র সহ-সভাপতি রাজীব শুকলা। উল্লেখ্য,ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। সে বার ভারত সফর করেছিল পাকিস্তানদল।

    অপরদিকে, ভারত ,শেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে।চলতি বছরে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য ভারত রাজি না হওয়ায়, ভারতের সব ম্যাচ এবং ফাইনাল স্থানান্তরিত করে দুবাইয়ে আয়োজন করা হয়।এই অবস্থায় রাজীব শুক্লা বলেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে আছেন এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাছেন। সরকার যা বলবে, বিসিসিআই তাই করবে। পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, কারণ সরকারের অবস্থান তেমনই। আর ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। তবে আইসিসি ইভেন্টে অংশ নিতে হয় বলেই খেলা হয়, সেটাও আইসিসির সঙ্গে চুক্তির কারণে।

    অন্যদিকে,বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, পেহেলগামে নিরীহ মানুষদের ওপর যে নির্মম জঙ্গি হামলা হয়েছে, তাতে গোটা ক্রিকেট মহল স্তব্ধ ও শোকাহত।এর আগে,বিসিসিআইয়ের পক্ষ থেকে পেহেলগাম হামলার ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করা হয়। খেলোয়াড় ও স্টাফরা কালো ব্যাজ পরে মাঠে নামেন এবং কোনো উৎসবপূর্ণ আয়োজন ছাড়াই ম্যাচ পরিচালিত হয়।