ঠান্ডায় কাঁপছে কাশ্মীর, হিমাচলে তুষারপাত!

0
174
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র জম্মু-কাশ্মীর উপত্যকা। উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীরের সর্বত্রই বাড়ছে শীতের দাপট।
শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে শনিবার তাপমাত্রার পারদ থাকল হিমাঙ্কের নীচেই।এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও মধ্য কাশ্মীরেই মূলত হতে পারে তুষারপাত। সকালের দিকে কুয়াশার ঘনঘটা বাড়তে পারে।
এদিকে, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। হতে পারে বৃষ্টিও।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চাম্বা, কিন্নৌর ও কুল্লু এবং লাহুল ও স্পিতি জেলার উঁচু পাহাড়ে হালকা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঠান্ডায় কাঁপতে শুরু করেছে হিমাচল প্রদেশ।