গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে : মোদী 

    কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে : মোদী 

    0
    128
    জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি।এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
    বৃহস্পতিবারের শ্রীনগরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি যা বলে, তাই করে। বলেছেন যখন কাশ্মীরকে রাজ্য বানাবেনই। কাশ্মীরের মানুষ বিজেপিকে সুযোগ দিন, প্রার্থীরা তাদের সঙ্গে আছে।কাশ্মীরবাসী কেশর, টিউলিপ তৈরি করেন, এবার পদ্ম তৈরি করুন। প্রধানমন্ত্রীর দাবি, দিল আর দিল্লির দূরত্ব মেটাচ্ছেন তিনি।গোটা দুনিয়া দেখছে আর অবাক হচ্ছে। জি-২০ হয়েছে, খেলো ইন্ডিয়া আয়োজিত, হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস হল। এটাই তো কাশ্মীর।রাজ্যে জনগণ নরেন্দ্র মোদীর নিরাপদ ও সমৃদ্ধ জম্মু-কাশ্মী5রের গ্যারান্টিতে পূর্ণ আস্থা রেখেছেন।বর্তমানে জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের উৎসব চলছে। প্রথমবারের সন্ত্রাসমুক্ত ভোট হয়েছে।জম্মু -কাশ্মীরের যুবকরা আর অসহায় নয়। এনডিএ সরকারের অধীনে তারা ক্ষমতাবান হচ্ছেন।