
কাটোয়ায় পরপর ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন তিনজন। যদিও মৃতের নাম বা পরিচয় জানা যায়নি।
বোমা বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শেখ তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। তারা সকলেই রাজৌয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কাটোয়ার রাজৌয়া গ্রাম মাত্র কয়েক সেকেন্ডের পর পর দটি বোমা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়ার সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান তফান ওই গ্রামের বাসিন্দা মত লম্বু শেখের পরিত্যক্ত একটি মাটির বাড়িতে বাইরে থেকে কিছু দুষ্কৃতীদের সঙ্গে বোমা বাঁধা কাজ করছিলেন। সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে।








