
হলিউডের শীর্ষ অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিকের রোজ’খ্যাত অভিনেত্রী ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা।
নব্বইয়ের দশকে সিনেমায় অভিষেকের পর সাফল্য পেয়েছেন দ্রুতই। ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেট।সাতবার অস্কারে মনোনীত হয়ে তিনি ২০০৮ সালে দ্য রিডার-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন।কিন্তু অভিনয় জীবনে চলার পথটা মোটেও সহজ ছিল না তার। একটা সময় ইন্ডাস্ট্রি থেকে নানা রকম বিদ্রুপেরও শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের সেসব তিক্ত মুহূর্ত স্মরণ করেছেন কেট।সম্প্রতি সিক্সটি মিনিটস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কেট জানিয়েছেন, একটা সময় শারীরিক গড়ন এবং ওজনের কারণে তাকে বিদ্রুপ করা হয়েছিল। তিনি এ নিয়ে প্রতিবাদও করেছেন।সে সময় টাইটানিকের পর নানা পুরস্কার পাচ্ছিলেন কেট। সে সময় তার ওজন ও পোশাক নিয়ে গণমাধ্যম থেকে কিছু বিরূপ মন্তব্য আসে।সময়টা স্মরণ করে তিনি বলেছেন, পুরো বিষয়টা ভয়ংকর ছিল তাঁর জন্য। তিনি তখন তরুণ। ইন্ডাস্ট্রিতেও নতুন।এমন একজনের সঙ্গে তারা এ আচরণ কিভাবে করতে পারে? বিষয়টা তিনি এখনো বুঝতে পারেন না। বলেছেন এখন, বডি শেমিং, বুলিং নিয়ে নানা সচেতনতা দেখা যায়। নব্বইয়ের দশকে এসব বিষয়ে এতটা সচেতনতা বা আলোচনা ছিল না। তাঁর অভিযোগ বিনোদন গণমাধ্যম সব সময়ই নিজেদের আলোচনায় রাখার জন্য এমন নানা কাজ করত। কেটের কাছে জানতে চাওয়া হয়েছিল,কেট-এর কোনো প্রতিবাদ করেছিলেন কি না। জবাবে কেট বলেছেন, তিনি তাদের মুখোমুখি হয়েছিলেন। প্রতিবাদও করেছিলেন।
তাদের বুঝিয়েছিলেন,এটা তাঁকে কতটা কষ্ট দিয়েছে। অভিনেত্রী কেট উইন্সলেট চেয়েছিলেন, তারা যেন ভুলটা বুঝতে পারে এবং এটা তাদের তাড়া করে বেড়ায়।
