
দীর্ঘ খরা কাটিয়ে চিনের সঙ্গে লিপুলেখ পাস দিয়ে বাণিজ্য শুরু হতে যাচ্ছে ভারতের।আর এরপরই লিপুলেখ পাসকে নিজেদের দাবি করেছে নেপাল সরকার। নয়াদিল্লির দাবি, ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত ওই পার্বত্য সীমান্ত পথ দিয়ে ১৯৫৪ সাল থেকে বাণিজ্য চলছে চিনের সঙ্গে।
২০১৯-এ করোনা মহামারী এবং পরবর্তী কিছু ঘটনার প্রেক্ষিতে ওই সীমান্ত বন্ধ ছিল। অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশের সংসদে মানচিত্র দেখিয়ে দাবি করেছেন, লিপুলেখ নেপালের।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, নেপালের দাবির কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। প্রসঙ্গত, ২০২০-তে নেপালের প্রধানমন্ত্রী সংসদে লুপুলেখকে তাঁদের দাবি করে ম্যাপ দেখানোয় নয়াদিল্লি তুমুল ক্ষোভ প্রকাশ করে। দু-দেশের সম্পর্কের অবনতি হয়।
