সবুজ সাথীর সাইকেল নিতে ‘কাটমানি’

0
103
ছবি সৌজন্যে : নিজস্ব

সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিতে হলে দিতে হবে ৫০ টাকা। মালদার চাঁচলে থাহাঘাটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের নির্দেশে জোর করে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে প্রধান শিক্ষক হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

প্রধান শিক্ষক দাপটের সঙ্গে স্বীকারও করছেন। সরাসরি জানিয়ে দিচ্ছেন সরকারি নিয়ম মানা আর বাস্তবের মধ্যে ফারাক রয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ সাইকেলের জন্য কাটমানি তুলছেন প্রধান শিক্ষক। এদিকে শিক্ষাঙ্গনে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা।