
ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন সিনেমা,ছাবা। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি নির্ভর এ সিনেমার অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখেই আভাস মিলেছিল যে প্রথম দিনেই ঝড় তুলবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিকির ফিল্মি ক্যারিয়ারে সব থেকে বড় ওপেনিং হতে চলেছে এই ছবি।
তারপর দিনভর সোশ্যাল মিডিয়ায় ছিল ছাবা’র রাজত্ব।সেই আবহেই স্বামীর সিনেমা দেখে রিভিউ দিয়েছেন ক্যাটরিনা কাইফ।ছাবা দেখে বাকরুদ্ধ ক্যাটরিনা। এরপর সোশ্যালে স্বামীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।অভিনেত্রী লিখেছেন, তুমি সত্যিই অসাধারণ। ফলে ভ্যালেন্টাইনস ডে-তে এর থেকে দামি উপহার আর কী-ই বা হতে পারে কোনও সঙ্গীর জন্য? এখানেই অবশ্য থেমে থাকেননি ক্যাটরিনা। তার দীর্ঘ পোস্টে সিনেমার খুঁটিনাটি থেকে পরিচালক, অভিনেতাদেরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে ‘ছাবা’র পোস্টার শেয়ার করে রিভিউয়ে তিনি লিখেছেন,কী দারুণ একটা সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথাকে খুব সুন্দরভাবে পর্দায় জীবন্ত করে তুলেছেন পরিচালক লক্ষ্মণ উতরেকর।অবিশ্বাস্য, রুদ্ধশ্বাস গল্পকে দক্ষতার সঙ্গে এভাবে ফুটিয়ে তুলতে দেখে বিস্মিত। বিশেষ করে, শেষের ৪০ মিনিট দর্শকদের বাকরুদ্ধ করে দেবে।সেই পোস্টেই ক্যাটরিনার সংযোজন, সারা সকাল ধরে অপেক্ষা করেছেন কখন ছাবা দেখবেন। ছবিটা তাঁর উপর এমন প্রভাব ফেলেছে যে কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না, কী বলবেন। আর ভিকি, সত্যিই অসাধারণ।
প্রত্যেকটা শটে, প্রতিটা চরিত্রের যে গভীরতা ফুটিয়ে তুলেছে সেটা প্রশংসার দাবিদার। গিরগিটি, কী অনায়াসে, কী সাবলীলভাবে প্রতিটা চরিত্রে ঢুকে যান। ভিকির জন্য সত্যিই গর্ববোধ হয়। সিনেমাটির অভিনেতা এবং প্রযোজককে নিয়ে প্রশংসা বাক্য লিখলেও অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা।একটি শব্দও ব্যয় করেননি তার জন্য।








