
বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি আবারও গুরুতর বিতর্কে জড়ালেন। এবার তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন তার জনপ্রিয় মিউজিক ভিডিও,টিনএজ ড্রিম-এর সহ-অভিনেতা জোশ ক্লোস।
এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী জোশ ক্লোস দাবি করেছেন, ২০১২ সালে একটি পার্টিতে কেটি পেরি নাকি সবার সামনে তার প্যান্ট টেনে নামিয়ে দিয়েছিলেন।ক্লোস জানিয়েছেন, ২০১০ সালে টিনএজ ড্রিম ভিডিওতে একসঙ্গে কাজ করার দু’ বছর পর, একটি বন্ধুর জন্মদিনের পার্টিতে ঘটনাটি ঘটে।তার কথায়, আমি যখন তাকে অভিবাদন জানাতে যাই, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই তিনি আমার প্যান্ট টেনে নামিয়ে দেন। আমি হতভম্ব হয়ে চিৎকার করি, কিন্তু তিনি শুধু হাসছিলেন।জোস আরো বলেছেন, ২০১৯ সালে প্রথমবার এই ঘটনা প্রকাশ করলে তিনি সামাজিকভাবে অবজ্ঞা ও উপহাসের শিকার হন। অনেকেই তাকে বলেছেন, এমন ঘটনার সঙ্গে যুক্ত থাকা তার জন্য ভাগ্যের ব্যাপার।এর আগে ২০২০ সালে এক সাক্ষাৎকারে কেটি পেরি সরাসরি অভিযোগের জবাব না দিয়ে বলেছেন, অনলাইনে যে কেউ যা খুশি বলতে পারে এবং সব অভিযোগের প্রতিক্রিয়া দেওয়া বাস্তবসম্মত নয়।এদিকে এই নতুন অভিযোগ এসেছে এমন সময়ে, যখন অস্ট্রেলীয় অভিনেত্রী রুবি রোজ-এর আরেকটি যৌন হেনস্থার অভিযোগেও কেটি পেরি আইনি তদন্তের মুখে আছেন।
এর আগে রুবি রোজ অভিযোগ করেছেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্থা করেছিলেন। ভিক্টোরিয়া পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে নিশ্চিত করেছে।
