
পপ তারকা কেটি পেরি, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। দাবি ওঠে, তাদের ঘরে আসছে নতুন অতিথি।
এমনকি যমজ সন্তানের কথাও ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছে জুটির ঘনিষ্ঠ একটি সূত্র।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক্সে একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়। সেখানে বলা হয়, কেটি পেরি, জাস্টিন ট্রুডো তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।সাম্প্রতিক এক সফরের ছবি জুড়ে দিয়ে দাবি ছড়িয়ে পড়তেই তা লাখো মানুষের নজরে আসে। কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন, কেউ আবার তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।পরে দেখা যায়, এই গুঞ্জনের সূত্র একটি প্যারোডি অ্যাকাউন্ট। সেখানে ২০১৪ সালের একটি পুরনো সোনোগ্রাম রিপোর্ট ব্যবহার করে কেটি পেরিকে অন্তঃসত্ত্বা দাবি করা হয়।পরবর্তীতে এক্সের কমিউনিটি নোটে বিষয়টি ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়। তবে ততক্ষণে খবরটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।পরে এই গুঞ্জনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জাস্টিন, কেটির সম্পর্ক ভালো চলছে।
তবে বর্তমানে সন্তান হওয়ার কোনো খবর নেই। তারা একে অপরের সান্নিধ্য এবং আগের সম্পর্কের সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন।এখন পর্যন্ত কেটি পেরি, জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে মা হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরকে সংশ্লিষ্টরা নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন।









