সৃজিতের কিলবিল সোসাইটি’তে কৌশানী

0
207
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমায় ছকভাঙা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকাতে নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায়।

বহুরূপী ছবিতেই বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।শোনা যাচ্ছে, এবার সৃজিত মুখোপাধ্যায়ের হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে।উল্লেখ্য,২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হেমলক সোসাইটি’তে পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক।তবে বর্তমানে তিনি সদ্যোজাত মেয়েকে নিয়ে ব্যস্ত। কানাঘুষো শোনা গিয়েছিল, সিক্যুয়েলের জন্য নাকি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সৃজিত। তবে ‘বহুরূপী’র সংলাপ বিয়ে দিলে কেঁদে মরে যাবি… ধার করেই ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক।জানা যায়, চিত্রনাট্য পরে প্রথমটায় কৌশানী নিমরাজি হলেও পরে প্রাথমিক কথাবার্তা তাঁর সঙ্গেই চূড়ান্ত হয়েছে। সিক্যুয়েলের নাম সম্ভবত ,কিলবিল সোসাইটি হতে চলেছে। সৃজিত মুখোপাধ্যায় আপাতত ব্রাত‌্য বসুর নাটক অবলম্বনে উইঙ্কল টুইঙ্কল-এর শুটিংয়ে ব্যস্ত।এর পরই হেমলক সোসাইটি’র সিক্যুয়েলের কাজ জোরকদমে শুরু করবেন তিনি।গল্পের প্রধান চরিত্র আনন্দ করকে ঘিরে এগোবে এই সিনেমা। আনন্দ পরমব্রতকে নিয়েই একযুগ পরে ফিরতে চলেছেন সৃজিত।সৃজিতের অন‌্যতম সফল এই ডার্ক কমেডির গানগুলোও মানুষ দারুণ ভালোবেসেছিল।এখনও মানুষের মুখে-মুখে ঘোরে অনুপম রায়ের,এখন অনেক রাত কিংবা রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র-র,আমার মতে বা, রূপম ইসলামের ফিরিয়ে দেওয়ার গান। পরিচালক সেই জনপ্রিয় ছবির প্রধান চরিত্রের কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।এদিকে রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় সিরিজ থেকেই ছক ভাঙা শুরু করে কৌশানী মুখোপাধ্যায়। মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী কৌশানী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।শুধু তাই নয়,মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল,সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী। এরপর পুজোয় নন্দিতা-শিবপ্রসাদের বহুরূপী’র ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

তাঁর অভিনীত ঝিমলি সকলের ভালোবাসা কুড়িয়েছে। এবার কৌশানী মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে।