গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International কাজী নজরুল ইসলামের নাতি বাবুল অগ্নিদগ্ধ 

    কাজী নজরুল ইসলামের নাতি বাবুল অগ্নিদগ্ধ 

    0
    240
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সকাল ৭টা’র দিকে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    বাবুল কাজীর বোন খিলখিল কাজী বলেছেন, ভোরবেলায় বাথরুমে ঢুকে ধূমপান করতে লাইটার জ্বালিয়েছিলেন বাবুল কাজী। আবদ্ধ বাথরুমে গ্যাস লাইটার জ্বালানোর পরই বিস্ফোরণ হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেছেন, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালিও পুড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ জন্য তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মারুফুল ইসলামকে সভাপতি করে বাবুল কাজীর চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

    কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী।তাঁর বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।