গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata বার্নল-বোরোলিন মজুত রাখুন, নতুন টোল ফ্রি নম্বর

    বার্নল-বোরোলিন মজুত রাখুন, নতুন টোল ফ্রি নম্বর

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গুন্ডাদের জন্য স্পেশ্যাল গিফট! ভোটের আগে আমির-মাধুরীর গান শুনিয়ে বার্নল মজুত রাখার পরামর্শ কমিশনের। বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
    ১০ দিনের মাথায় প্রথম দফার নির্বাচন।এখন প্রচারের ময়দানে যখন একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বেনজির পোস্ট করে নজর কাড়ল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের পেজ থেকে করা সেই পোস্টে একদিকে যেমন ভোটারদের অভয় দেওয়া হয়েছে, তেমনই অপরাধীদের উদ্দেশে ধেয়ে গিয়েছে কড়া বার্তা। আর সেই বার্তায় বার্নল ও বোরোলিন-এর অনুষঙ্গ টেনেই শুরু হয়েছে ব্যাপক চর্চা।পোস্টের ক্যাপশনে ভোটারদের উদ্দেশে লেখা হয়েছে, সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। ট্রাইব্যুনালের কাজের সময় মালদহের মোথাবাড়ির মতো যাতে বিচারবিভাগীয় আধিকারিকদের কোনও সমস্যায় পড়তে না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে একটি টোল ফ্রি নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ নম্বর- ১৮০০৩৪৫০০৮ । আগামী ৪ মে পর্যন্ত এই নম্বর কাজ করবে। এই নম্বর চালু হয়ে গেছে।
    পাশাপাশি, চালু করা হয়েছে নতুন ই-মেল আইডি-ও। দিনে ২৪ ঘণ্টা এখানে যে কোনও বিষয়, বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যায় অভিযোগ জানানো যাবে৷