গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk রাজনীতি থেকে ভগবানকে দূরে, চন্দ্রবাবুকে সুপ্রিম তিরস্কার 

    রাজনীতি থেকে ভগবানকে দূরে, চন্দ্রবাবুকে সুপ্রিম তিরস্কার 

    0
    123

    রাজনীতি থেকে ভগবানকে দূরে রাখুন। তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, লাড্ডু নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর মন্তব্য করা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

    দিন কয়েক আগে চন্দ্রবাবুর অভিযোগ ছিল, জগন্মোহন রেড্ডির সরকারের আমলে তিরুমালার প্রসাদী লাড্ডু বানানোর সময় ব্যবহৃত ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে লাড্ডু বিতর্ক মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়েন চন্দ্রবাবু। বিচারপতিদের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ সরকার যখন বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন, তখন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কী প্রয়োজন ছিল? তার পরই রাজ্য সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ভেজাল সম্পর্কে নিশ্চিত না হয়ে কী ভাবে জনসমক্ষে মন্তব্য করেছেন। আদালতের প্রশ্ন, লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হত, তার প্রমাণ কোথায়? পশুর চর্বি ব্যবহারের বিষয়টা মিথ্যা প্রমাণিত হতে পারে, এমনও সম্ভাবনার কথা বলে সুপ্রিম কোর্ট।