
বর্তমান বিশ্বে ব্লুটুথ ওয়ারলেস ইয়ারবাডসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দাম এবং ফিচারের উপর নির্ভর করে জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন কোম্পানির ইয়ারবাডসের।
তবে বাজেটের উপর ইয়ারবাডস কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি। শুরুতেই ঠিক করে নিতে হবে, কী জন্য ইয়ারবাডসটি কিনছেন। গান শুনতে, গেম খেলতে নাকি শুধুই কথা বলতে, কীসের জন্য চান, তা ঠিক করে নেওয়া খুব প্রয়োজন। কারণ আপনি যেমন ধরনের ইয়ারবাডস কিনবেন, তাতে সেই ফিচারটা আছে কি না সেটা দেখে তবেই কেনা উচিত।এখন বাজারে অনেক কম দামেও ইয়ারবাডস পাওয়া যায়। তবে যদি কথা বলার জন্য কিনতে চান, তবে দেখে নিতে হবে নয়েজ অ্যাকটিভ ক্যানসেলশন ফিচার আছে কি না। কিন্তু সেক্ষেত্রে দামটাও অনেকটা বেশি হবে। আসলে ইয়ারবাডসের বিভিন্ন ফিচার রয়েছে। যেমন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ,এটি বাইরের যে কোনো আওয়াজ কমাতে সাহায্য করে।জল প্রতিরোধী বা ওয়াটার রেজিসস্ট্যান্ট কিনা দেখে নিন। এটি ইইয়ারবাডসটি জল এবং ঘাম থেকে রক্ষা করে।একইসঙ্গে ইয়ারবাডস কেনার সময় ব্যাটারি লাইফ দেখে নেওয়া খুব জরুরি। নাহলে প্রয়োজনে ইয়ারবাডসের ব্যাটারি শেষ হয়ে যায়। ফলে বারবার চার্জ দেয়ার ঝামেলা পোহাতে হয়। তাই চেষ্টা করবেন যে ইয়ারবাডসটাই কিনবেন তার যেন বেশি ব্যাটারির ক্যাপাসিটি থাকে।
পাশাপাশি ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি দেখে নেওয়া খুব জরুরি।সেজন্যে ইয়ারবাডস কেনার আগে বিভিন্ন ইয়ারবাডসের রিভিউ পড়ুন। যদি অনলাইন থেকে কেনেন, তাহলে সবার রিভিউ পড়েই তার পর সিদ্ধান্ত নিন।









