বন্যা পরিস্থিতিতে রাজনীতি বন্ধ রাখুন, অন্য দলকে বার্তা মুখ্যমন্ত্রীর

0
176
ছবি সৌজন্যে :ফেসবুক
বন্যা পরিস্থিতিতে রাজনীতি বন্ধ রাখুন। অন্য রাজনৈতিক দলগুলোকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অন্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেছেন এই সময় রাজনীতি দূরে সরিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রয়োজনে সরকারকেও সহযোগিতা করতে বলেছেন তিনি। তাঁর কথায় এসময় রাজনীতি করলে দুর্গত মানুষরাই বিপদে পড়বেন। এখনই ত্রাণ বণ্টনের প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন সেটা রাজ্য সরকারই ব্যবস্থা করছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে খানাকুলের ১০টিরও বেশি গ্রামে। আরামবাগ গড়ের ঘাট রাজন সড়কের ভরসা এখন নৌকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী নদীর জল।
জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। এই পরিস্থিতি রাজনীতিকে দূরে সরিয়ে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে আবেদন করেছেন মমতা বন্দোপাধ্যায়।