
সমস্যা জিইয়ে রাখা এই সরকারের কাজ বা নীতি নয়, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর পূর্তিতে এই দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে তাঁর দাবি, গত ১১ বছরে ভারত দশম থেকে অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছে। আইএমএফের নতুন তথ্য ভারতকে চতুর্থ স্থানে নিয়ে যাবে।
ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হয়েছে। পাশাপাশি কোভিডের সময় টিকাকরণ কর্মসূচি, যুদ্ধবিধস্ত বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের সস্থ, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে বিভিন্ন অপারেশনের কথা ও উঠে এসেছে জেপি নাড্ডার কথায়।
তিনি আরও বলেছেন, কেন্দ্র তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করছে। বাইট: জেপি নাড্ডা, সর্বভারতীয় সভাপতি, বিজেপি








