গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk অন্যায় দেখে চুপ থাকা বেশি অপরাধের : ধনখড় 

    অন্যায় দেখে চুপ থাকা বেশি অপরাধের : ধনখড় 

    0
    132
    Keeping silent on injustice is more of a crime  Dhankhar
    Keeping silent on injustice is more of a crime Dhankhar
    অন্যায় দেখে চুপ করে থাকা আরও বেশি অপরাধের। আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এমনই মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর।
    তিনি আরও বলেছেন, আর জি কর-এর ঘটনা ভীষণই বেদনাদায়ক। যা সমাজকে নাড়িয়ে দিয়েছে। ধনখর বলেছেন, আর জি কর-এর নৃশংস ঘটনার পরও রাজনৈতিক স্বার্থে কিছু রাজনীতিকরা ঘটনার সমালোচনা করেছেন। জগদীপ ধনখড় বলেছেন, আর জি কর-কাণ্ডের পরও একজন সিনিয়র সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল যেভাবে আর জি কর-কাণ্ডের শুনানি চলাকলীন যেধরনের মন্তব্য করেছেন এবং হাসাহাসি করছিলেন তা অত্যন্ত লজ্জার ও দুঃখের। পাশাপাশি তাঁর আরও মন্তব্য, ডাক্তারদের নিরাপত্তা তাঁদের কর্মক্ষেত্রে খুব প্রয়োজনীয়। একজন ডাক্তারকে ঈশ্বরের পরবর্তী স্থানে ধরা হয়, কিন্তু তাঁদের যদি পরিনতি এই হয় তা খুবই কষ্টের ও যন্ত্রণার।