
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলের গলায় মালা দিতে চলেছেন তিনি।
খবর অনুসারে,দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন সময় থেকেই বন্ধুত্ব নায়িকার। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। যা এখন বিয়েতে রূপ পেতে চলেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব।চলবে তিন দিন। ইন্ডাস্ট্রিতে জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি জমাবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি অভিনেত্রী কীর্তি সুরেশ।বিয়ে নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।জানা গেছে,কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন।পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন।
