গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পাঞ্জাবে আপ বিধায়কদের জরুরি বৈঠক ডাকলেন কেজরিওয়াল 

    পাঞ্জাবে আপ বিধায়কদের জরুরি বৈঠক ডাকলেন কেজরিওয়াল 

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৩৫ জন বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বিজেপি-তে যোগ দিতে পারেন, এমন চর্চার মধ্যে  পাঞ্জাবে আম আদমি পার্টি-র নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
    মঙ্গলবার পাঞ্জাবে আপের সব মন্ত্রী এবং বিধায়ককে নিয়ে ওই বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। দিল্লিতে আপের হারের পরেই পাঞ্জাবে দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সে রাজ্যের কংগ্রেস নেতারা দাবি করেছেন, আপের প্রায় ৩০ জন বিধায়কের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। এই আবহেই মঙ্গলবার পাঞ্জাবের আপ নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০২২ সালে পঞ্জাবের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারায় আপ। দিল্লির পরে পাঞ্জাবেও গঠিত হয় আপ সরকার। ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসনেই জয়ী হয় আপ। কংগ্রেস পায় মাত্র ১৮টি আসন। শিরোমণি অকালি দল জেতে তিনটি আসনে। দিল্লির ভোটের পর বাজওয়া বলেন, পাঞ্জাববাসী তথাকথিত কট্টর ন্যায়পরায়ণ দলের আসল মুখ দেখে ফেলেছেন।
    দিল্লির ভোটের ফল আপের শেষের শুরুর দিকে ইঙ্গিত করছে। দিল্লিতে এক দশকের আপ শাসনের অবসান হয়েছে। ২৭ বছর পরে ফের রাজধানীতে ক্ষমতায় ফিরছে বিজেপি।