গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কেজরিওয়াল : কোর্টে হলফনামা দেবে সিবিআই  

    কেজরিওয়াল : কোর্টে হলফনামা দেবে সিবিআই  

    0
    131
    Kejriwal CBI will give affidavit in court
    Kejriwal CBI will give affidavit in court

    আবগারি দুর্নীতি মামলায়  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে দু’দিনের মধ্যে সিবিআইকে হলফনামা দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শুক্রবার সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।

    ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।মার্চ মাসে দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেলে থাকাকালীন একই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ প্রধান। কিন্তু ৫ অগস্ট অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানিতে বিচারপতি নীনা বনসল কৃষ্ণের বেঞ্চ জানিয়েছিল, সিবিআইয়ের গ্রেফতারির নেপথ্যে ন্যায্য কারণ ছিল। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপকে কখনওই বেআইনি বলা যাবে না। দিল্লি হাইকোর্ট জামিনের আবেদন প্রত্যাখ্যান করার পরই ১২ অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।