গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মোদীকে কু’কথায় খুশি কেজরিওয়াল : রিজিজু

    মোদীকে কু’কথায় খুশি কেজরিওয়াল : রিজিজু

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স
    প্রধানমন্ত্রীকে কু’কথা বলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শিরোনামে থাকতে চান। আবগারি দুর্নীতিকাণ্ডে জামিন পেয়ে জামিন পেয়েই প্রধানমন্ত্রী আক্রমণ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
    আর এবার পাল্টা কেজরিওয়ালকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু একথাই বলেছেন। তিনি আরও বলেছেন, এটি একটি প্রক্রিয়া।
    যখন কোনও আদালত কোনও আদেশ জারি করে এবং তা ভুল বলে মনে হয়, তখন এটি একটি বৃহত্তর বেঞ্চ বা উচ্চতর আদালত দ্বারা সংশোধন করা হয়। একটি আপিল দায়ের করা হয় এবং তারপরে সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়। এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য সম্পর্কে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী-কে কু’কথা বলে তিনি শিরোনামে থাকতে চান।