সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে কোর্টে কেজরিওয়াল 

0
132
Kejriwal in court against CBI arrest
Kejriwal in court against CBI arrest
সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানকে গ্রেফতার করেছিল ইডি।
বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআইও। ২৬ জুন এই মামলাতেই দিল্লির তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই।তিন দিনের হেফাজত শেষ হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল সিবিআই। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১২ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেলেই থাকতে হবে। হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর ২টো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আবার অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হবে। রাউস অ্যাভিনিউ আদালতের জেল হেফাজতে পাঠানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি।