কেজরিওয়াল মহিলা-বিরোধী, গুন্ডা! বিস্ফোরক স্বাতী

0
73
ছবি সৌজন্যে : এক্স
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মহিলা-বিরোধী। তিনি দুর্নীতি এবং গুন্ডাগিরিতে জড়িত। বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।
তিনি বলেছেন, কোনও বাধ্যবাধকতা নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর বিশ্বাসের কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। যাঁরা গঠনমূলক রাজনীতি করতে চান, তিনি তাঁদের সবাইকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ২০২৫ সালে ভোটমুখী দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন স্বাতী মালিওয়াল।
তিনি দাবি করেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমার তাঁর উপর যে হামলা চালিয়েছিলেন, তাতে প্রত্যক্ষ মদত ছিল আপ প্রধানের। স্বাতী আরও দাবি করেন, বৈভব কেজরির মুখোশ খুলে দিতে পারেন। সেই ভয়ে তাঁকে চটাতে চান না উনি।