আবগারি-কাণ্ডে দিলি হাইকোর্টে সওয়ালে কেজরিওয়াল!

0
48
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে সোমবার তিনি নিজেই সওয়াল করতে চলেছেন। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে।

এই মামলায় বিচারপতি বদল চেয়ে আবেদন করেছে আপ। এর আগে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবগারি দুর্নীতি মামলা থেকে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ ২৩ জন অভিযুক্তকে ২৭ ফেব্রুয়ারি অব্যাহতি দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তদন্তকারী সংস্থা সিবিআই হাইকোর্টে যায়। হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, নিম্ন আদালতের নির্দেশ ত্রুটিপূর্ণ। ওই নির্দেশে ১৬ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়। এর পরেই বেঞ্চ বদলের আবেদন জানায় আপ। ৬ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়।