বাসভবন খালি করলেও চাবি দেননি কেজরিওয়াল

0
152

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন খালি করে দিলেও চাবি জমা দেননি দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই অভিযোগ তুলে আম আদমি পার্টির প্রধানকে চিঠি দিয়েছে পূর্ত দফতর।

মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর দিল্লির সিভিল লাইন্‌‌স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ৬ নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডেই মুখ্যমন্ত্রী বাসভবন। ৪ অক্টোবর সেই বাসভবন খালি করে দিয়ে অরবিন্দ কেজরিওয়াল চলে যান লুটিয়েন রোডের একটি বাড়িতে। বর্তমানে সেই আপ প্রধানের ঠিকানা। পূর্ত দফতরের অভিযোগ, তাদের কাছে ৬ নম্বর ফ্ল্যাগ স্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাসভবনের চাবি জমা পড়েনি। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সচিব প্রবেশরঞ্জন ঝাঁ-কে লেখা একটা চিঠিতে সেই বিষয়টির কথাই জানিয়েছে পূর্ত দফতর।অরবিন্দ কেজরিওয়ালের খালি করা সরকারি বাংলো পাবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। অতিশী মারলেনাকে সেই বাংলো দেওয়ার আগে নিয়মমাফিক রবিবার পরিদর্শনে গিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকেরা। কিন্তু তাদের কাছে চাবি না থাকায় বাংলোয় প্রবেশ করতে পারেননি তাঁরা।