
নিজের জন্য নয় ২ কোটি দিল্লিবাসীকে নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলবন্দি আপ প্রধানের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতসী মারলেনা।
সোমবার দীর্ঘ টানাপোড়েনের পর তিহাড় কর্তৃপক্ষ দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা করার অনুমতি দেয়। এদিন সুনীতা কেজরিওয়ালের সঙ্গে ছিলেন দিল্লির শিক্ষামন্ত্রীও। জেলে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে তাদের। পরে এক এক্স বার্তায় অতসী মারলেনা বলেছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সরকারি স্কুলে শিশুদের পঠনপাঠনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এবং গরমে দিল্লিতে যাতে জলের অভাব না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দিল্লির মা, বোন এবং কন্যাদেরও একটি বার্তা পাঠিয়েছেন।বলেছেন, শীঘ্রই তিনি জেল থেকে বেরিয়ে আসবেন এবং দিল্লির মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবেন।
