গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বিচারপতিকে সরে দাঁড়াতে কেজরিওয়ালের আর্জি

    বিচারপতিকে সরে দাঁড়াতে কেজরিওয়ালের আর্জি

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে এক বিরল নজির গড়তে চলেছেন। বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাসে হাজির হয়ে কেজরিওয়াল আর্জি জানাবেন অনুগ্রহ করে আমাদের মামলা থেকে আপনি সরে দাঁড়ান। আপনার কাছে আমরা ন্যায় বিচার পাব বলে মনে করছি না। বিচার মহলের ভাষায় এই ধরনের আর্জিকে বলা হয় রেক্যূসাল প্লি।

    অর্থাৎ মামলাকারী নিজেই বিচারপতির মুখোমুখি হয়ে তার অপসারণ দাবি করবেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি শর্মার অপসারণ চেয়ে কেজরিওয়াল এর আগে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি কেজরিওয়ালের ওই আর্জি শুনতে চাননি। প্রধান বিচারপতির বক্তব্য একজন বিচারপতির অপসারণ চেয়ে হাইকোর্টের রেজিস্টারের অফিসে আবেদন করা যায় না।

    প্রধান বিচারপতি এই যুক্তিতে কেজরিওয়ালের আবেদন মঞ্জুর করেননি। আম আদমি পার্টির বক্তব্য, এমন পরিস্থিতিতে ,রেক্যূসাল প্লি তাদের কাছে একমাত্র বিকল্প। আপের এই সিদ্ধান্ত নিয়ে সাবেক শাসক দলের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শংকর কাপুরের বক্তব্য, দেশের বিচার ব্যবস্থার উপর আপের কোন আস্থা নেই। তাই বিচারপতির অপসারণ চাইছে দলটি। তাঁর কথায়, মদ কেলেঙ্কারি নিয়ে আম আদমি পার্টি এতটাই অসহায় অবস্থার মধ্যে পড়েছে যে তারা এখন বিচারপতির বদল চাইছে ।