কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো কেজরিওয়ালের

0
162

সুপ্রিম কোর্টে জামিন পেয়ে তিহার থেকে বেরনোর পরদিনই কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন সস্ত্রীক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংও। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ৬ মাস পরে জেলমুক্তির পরে শনিবার সকালে কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়েছিলেন তিনি। গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআইও তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর মন্দির যাওয়ার ভিডিও শেয়ার করে মনিশ সিসোদিয়া লিখেছেন, হনুমানজির কৃপায় সমস্ত ষড়যন্ত্র বিফল হয়েছে। ষড়যন্ত্রের পরেও অরবিন্দ কেজরিওয়াল সকলের মাঝে রয়েছেন ।