গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা কেজরিওয়ালের

    দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা কেজরিওয়ালের

    0
    127
    দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।আবগারি দুর্নীতি মামলায় জেলমুক্তির পরেই আপ সুপ্রিমোর এই সিদ্ধান্তে রাজধানীতে শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবারই আবগারি মামলায় জামিন বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
    এরপরেই রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারে বসবেন না। প্রত্যেক বাড়িতে যাবেন, দরজায় দরজায় পৌঁছবেন। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না তিনি। কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা ব্য়াখ্যা করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আদালত জামিন দিয়েছে। এই মামলা চলবে। আইনজীবীদের তিনি বলেছেন, আদালত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। কিন্তু আইনজীবীরা বললেন, মামলা ১০-১৫-২০ সাল চলতে পারে। আদালত যা করতে পারত করেছে। যে আইনে জামিন হয় না, সেই আইনে আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। কিন্তু এখন তিনি জনতার আদালতে এসেছেন। জনতা বলুক, তাঁকে দোষী মনে করেন না নির্দোষ।  অরবিন্দ কেজরিওয়াল সৎ না অসৎ। উল্লেখ্য, প্রায় ছ’মাস দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।